• সিলেট, রাত ১:১৫, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ইয়াবার বিশাল চালানসহ আ*ট*ক ২

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬
সিলেটে ইয়াবার বিশাল চালানসহ আ*ট*ক ২

Manual4 Ad Code

সিলেটে ইয়াবার বিশাল চালানসহ আ*ট*ক ২

নিজস্ব প্রতিবেদক

 

Manual1 Ad Code

সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

সোমবার (৩ আগস্ট) রাতভর এই অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।

Manual3 Ad Code

 

 

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সায়ারে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮হাজার টাকা উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত ছাল্লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪০০০ পিস ইয়াবা বড়িসহ আরেকজনকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- কানাইঘাট থানার ধলইমাটি এলাকার আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬) ও সিলেটের জৈন্তাপুর থানার ছাল্লাইন এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯)।

 

 

সিলেট জেলা গোয়েন্দা শাখা জানায়, ‘এই ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com