• সিলেট, সন্ধ্যা ৬:৩৮, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃ ত্যু

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃ ত্যু

Manual1 Ad Code

সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃ ত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual8 Ad Code

 

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Manual6 Ad Code

 

মৃত ওই যুবক মাইনুল ইসলাম রিফাত (২১)। সে ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। রিফাত ও তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

 

Manual4 Ad Code

রিফাতের বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা সবাই মিলে গোসল করতে পানিতে নামেন। কিছুক্ষণ পর তাদের সাথে থেকে রিফাত নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, ‘সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। লাশটি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। রিফাতের স্বজনরা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com