• সিলেট, সন্ধ্যা ৭:৩৭, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরজুড়ে বিশেষ অভিযান, গ্রে প্তা র ২৯

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬
সিলেট নগরজুড়ে বিশেষ অভিযান, গ্রে প্তা র ২৯

Manual5 Ad Code

সিলেট নগরজুড়ে বিশেষ অভিযান, গ্রে প্তা র ২৯

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসএমপির মিডিয়া সেল জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।

Manual8 Ad Code

অভিযানকালে ৩০ পিস ইয়াবা এবং ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, ক্রিম ও মেহেদি উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

এদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৪টি যানবাহন আটক করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com