• সিলেট, সকাল ৬:৪৯, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে: অর্থমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬
গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে: অর্থমন্ত্রী

Manual4 Ad Code

গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলেছেন। আমরা একধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে যে, এটাও অতীত থেকে পাওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই ছয় মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এক বছরের মধ্যেও কোনো সমাধান সম্ভব নয়। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগবে, সর্বনিম্ন। আমরা বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা নিয়ে লড়াই করছি।’

বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এ সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়। সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে।

রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Manual2 Ad Code

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট অতীত থেকে পাওয়া। এ সমস্যা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তবে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার কোনো সময় নষ্ট করছে না।

তিনি বলেন, ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি এনার্জি মিক্স তৈরি করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। ভবিষ্যতের জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে সরকার।

এসময় দেশের পুঁজিবাজারও আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com