• সিলেট, ভোর ৫:৪২, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জামায়াত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
সিলেট জামায়াত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

Manual7 Ad Code

সিলেট জামায়াত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট। সোমবার বিকেলে মহানগর জামায়াত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

 

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের (মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) জামায়াত মনোনীত এমপি প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলি, মহানগর সহকারী সেক্রেটারী শাহিমা খানম হেপী ও জেলা সহকারী সেক্রেটারী ডা. আঙ্গুরা বেগম প্রমুখ।
এ সময় মার্কিন দূতাবাস কর্মকর্তা আগামী নির্বাচনে জামায়াতের প্রস্তুতি এবং ক্ষমতায় গেলে ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জামায়াতের মতামত সম্পর্কে অবহিত হন।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে জামায়াতের ভুমিকার কথা জানিয়েছি। জামায়াত ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জামায়াতের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে তুলে ধরেছি। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com