• সিলেট, সকাল ৬:১৫, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে দু র্বৃত্ত দে র গু*লি*তে প্রাণ গেল সিলেটের মাছুমের

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬
যুক্তরাজ্যে দু র্বৃত্ত দে র গু*লি*তে প্রাণ গেল সিলেটের মাছুমের

Manual1 Ad Code

যুক্তরাজ্যে দু র্বৃত্ত দে র গু*লি*তে প্রাণ গেল সিলেটের মাছুমের

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে এক সিলেটী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মাছুম আহমদ (৪০) সিলেটের বিশ্বনাথ পৌরসভার আমির আলীর ছেলে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে দেশে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

Manual3 Ad Code

নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, লন্ডন সময় ভোর রাতের দিকে হঠাৎ বাসায় স্থানীয় পুলিশ আসে। তারা জানতে চায়, এটি মাছুমের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখালে পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তবে, কী কারণে, কারা মাছুমকে গুলি করেছে তা জানা যায়নি।

Manual5 Ad Code

নিহতের বাবা আমির আলী জানান, আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেয়। তবে কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তা আমরা এখনও জানতে পারিনি।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com