• সিলেট, রাত ৮:১৭, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

Manual5 Ad Code

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক
অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রথমত, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা হলে কাজের দক্ষতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।

Manual4 Ad Code

দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের ওপর নির্ভরশীলতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে শুধু চিহ্নিত বা শাস্তি দিলেই হবে না; বরং যে প্রক্রিয়া বা ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি সংঘটিত হচ্ছে, সেই প্রক্রিয়া বা ব্যবস্থাকেই পরিবর্তন বা অপসারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর ফলে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি কমবে, ব্যবসার পরিবেশ সহজ হবে এবং একই সঙ্গে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে বৈঠকে জানানো হয়।

Manual3 Ad Code

এছাড়া, সরকারের ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়সমূহের ওপর কমিটির সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, এমপি মো. জালাল উদ্দিন, এমপি মঈনুল ইসলাম খান, এমপি মো. শাহাদাত হোসেন, এমপি মো. সাইফুল আলম, এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও এমপি মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com