• সিলেট, দুপুর ১:৪৬, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সক্রিয় হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক নিয়োগ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫
সক্রিয় হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক নিয়োগ

Manual4 Ad Code

সক্রিয় হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক নিয়োগ

 

: অবশেষে সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। স্বায়ত্তশাসিত এই সংস্থার কার্যক্রম সচল করার লক্ষ্যে ৩৩তম বিসিএসের মাঠ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ সর্বশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ থেকে বিবিএ ও এমবিএ পাস করে ৩৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

 

জানা গেছে, পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩। তবে এতদিন আইনেই সীমাবদ্ধ ছিল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম। আইন পাশের দুই বছরের অধিক সময় পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হলো।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করে মো. সাদি উর রহিম জাদিদ জালালাবাদকে বলেন, আমি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। এখন এই সংস্থার অর্গানোগ্রাম পাশ করাসহ নতুন অফিস ও জনবল নিয়োগ দেওয়াসহ বেশ কিছু কাজ রয়েছে। আমার লক্ষ্য হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে দাঁড় করানো। তিনি বলেন, সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে।

Manual4 Ad Code

২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। এরই লক্ষ্যে ২০২২ সালের ২২ আগস্ট তৎকালীন মন্ত্রীসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’। একই বছরের ২৩ নভেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার কথা থাকলেও এতোদিন আশানুরুপ অগ্রগতি হয়নি।

সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, পর্যটন অঞ্চলের অবকাঠামো স্থাপনাসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব নগরী গঠন করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও এর আশাপাশের এলাকার সমন্বয়ে সিলেট নগর কর্তৃপক্ষ গঠন করা হয়।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com