সিলেট থেকে ছেড়ে যাওয়া বাসে যা পেল র্যাব-৯
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে একজনকে আটক করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি জীবন মিয়া (৪৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী বাস জেদ্দাহ এক্সপ্রেসে তল্লাশী চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/