• সিলেট, রাত ৮:৫৭, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

Manual6 Ad Code

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট
৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

 

অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন প্রাথমিকভাবে ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর।

Manual7 Ad Code

সোমবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি সকালে কমিশন সভা করে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এ নির্বাচন কমিশনার।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতিমূলক সভা করেছি। সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে মো. সানাউল্লাহ জানান, সাড়ে চার হাজার ইউপিতে ৭ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৫ম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং ৭ম ধাপ ২৭ মে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার ভোটের সম্ভাব্য সময় জানালেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে ইসি।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com