• সিলেট, সকাল ৬:২৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
সিলেটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল

Manual6 Ad Code

সিলেটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল

প্রেসবিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিমের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এক খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন।

 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-০১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-০৪ থেকে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ দল মহাগরের আহবায়ক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।

Manual4 Ad Code

 

বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন।

 

 

Manual8 Ad Code

হাসিনা সরকার তাকে অন্ধকার প্রকোষ্ঠে রেখে স্লো পয়জনিং করায় তার বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও ফ্যাসিস্ট হাসিনার সাথে তিনি কোনো আপোষ করেননি। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন- যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com