• সিলেট, বিকাল ৫:১০, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
জৈন্তাপুরে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

জৈন্তাপুরে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন নর্থ সিলেট অঞ্চলের ৬১তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সদস্য বিক্রম গোয়ালার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমদ।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূইয়া মিটু, আইন উপদেষ্টা এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, সহ সভাপতি শেখ কাওসার আহমদ, কংকন জ্যোতি ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শাওন, অর্থ সম্পাদক সুবল দাস, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া সুহেল, সাবেক সাধারণ সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

 

সভায় বিভিন্ন চা বাগানে কর্মরত ইউনিট প্রতিনিধিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন-দীর্ঘ দিন থেকে বাৎসরিক বোনাসসহ অন্যান্য বকেয়া পরিশোধ করে নাই বাগান কর্তৃপক্ষ। অনেক কর্মচারী অবসরে চলে যাওয়ার পরও গ্র্যাচুইটির টাকা বকেয়া পড়ে আছে। জবাবে সংগঠনের নেতৃবৃন্দ এসকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন আমরা আর অতীতের মত অবহেলিত হয়ে থাকতে চাই না। আমরা সব সময় আমাদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com