• সিলেট, রাত ৩:০৯, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের শাহজালাল মাজারে ৩ পদে চাকরির সুযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
সিলেটের শাহজালাল মাজারে ৩ পদে চাকরির সুযোগ

Manual6 Ad Code

সিলেটের শাহজালাল মাজারে ৩ পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে চুক্তিভিত্তিক ৩টি পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

 

এর আগে গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিলেট সার্কিট হাউসে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয় মাজারের প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার, আয়-ব্যয়ের হিসাব ও পরিচালনায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের। এরই প্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) মাজারে ৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

জানা গেছে, মাজার পরিচালনায় ১ জন ম্যানেজার, ১ জন হিসাবরক্ষক ও ১ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। যেখানে ম্যানেজার ও হিসাবরক্ষক পদে আবেদনের বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছর। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর ধরা হয়েছে। ৩টি পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

 

Manual1 Ad Code

 

নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত যাবতীয় শর্তাবলী, আবেদন ফরম ও বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.sylhet.gov.bd) ও কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

Manual1 Ad Code

 

 

প্রসজ্ঞত, সবশেষ গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) শাহজালাল মাজারের দানবাক্স গণনা করা হয়। ওই দিন দানবাক্স খুলে পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। আরও পাওয়া যায় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রূপি ৩ হাজার ৯৫৪, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, আরব আমিরাতের ৫৭.২৫ দেহরাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রূপিয়া।

 

এছাড়া দান হিসেবে ৬টি গরু ও ১১০টি ছাগল পাওয়া গিয়েছিল। এর মধ্যে লঙ্গরখানায় খাবারের জন্য জবাই করা হয় ৫টি গরু ও ৭০টা ছাগল। ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার স্টাফদের মজুরি এবং একটি করে গরু ও ছাগল গরীব দুই মেয়ের বিয়েতে দান করা হয়েছিল।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com