• সিলেট, দুপুর ২:৫৪, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে: প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ফেনীর পশুরামে বন্যা নিয়ন্ত্রণে সেচ প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নির্বাচনী আসন ও নিজের নানাবাড়ি ফেনীর পরশুরামে পৌঁছালে স্থানীয় জনগণ তাকে বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান। জনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় নিজেকে এই অঞ্চলের নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এ অঞ্চলে সফরের স্মৃতিচারণও করেন তিনি।

Manual3 Ad Code

২৪-এর বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এখনো বর্ষা মৌসুমে বানের পানিতে ঘর বাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন তারা। দীর্ঘদিনের সংকট মোকাবিলায় মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাষন ও সেচ প্রকল্প অনুমোদন করেছে একনেক। বৃহস্পতিবার সকালে সেই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

পরে স্থানীয় মানুষদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।

Manual6 Ad Code

এসময়, ২০ কোটি মানুষের দেশে কিছু দুষ্টুলোক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে সরকার সর্বশক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিতে কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, কিছু রাজনৈতিক দল এসব ঘটনা কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন বিএনপির নয়, দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এই কর্মসূচি বাস্তবায়নে সব অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

এদিন বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যোগ দেবেন- ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com