• সিলেট, রাত ৯:২৭, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাদাঘাট-তেমুখী রাস্তা থেকে গ্রে*প্তা*র নাইম- সুজন

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
বাদাঘাট-তেমুখী রাস্তা থেকে গ্রে*প্তা*র নাইম- সুজন

Manual2 Ad Code

বাদাঘাট-তেমুখী রাস্তা থেকে গ্রে*প্তা*র নাইম- সুজন

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেট মহানগরীর জালালাবাদ থানার বাদাঘাট -তেমুখী রাস্তার শাহ খুররম কলেজের সামনে থেকে নাইম ও সুজন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ। তাদের দাবি ওরা দু’জন চোরাকারবারী।

 

গ্রেপ্তারকৃত নাইম আহমদ (২৫) গোয়াইনঘাট থানার কাঠালবাড়ি গ্রামের আব্দুর রহিম ও হুসনে আরা বেগমের ছেলে। আর সুজন বিশ্বনাথ থানার তবলপুর গ্রামের দুলাল মিয়া ও রুবি বেগমের ছেলে।

 

এসময় তাদের হেফাজত থেকে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১০৫ বস্তা পেঁয়াজ ও তিনটি পিকআপ আটক করা হয়। আটককৃত পেঁয়াজের বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা (নং ০৮) দায়ের করে তাদের দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com