• সিলেট, রাত ৯:০১, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দরবারে সেনাপ্রধান, শৃঙ্খলা-দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬
দরবারে সেনাপ্রধান, শৃঙ্খলা-দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান

Manual7 Ad Code

সেনা সদস্যের উদ্দেশে কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সংগৃহীত ছবি

Manual5 Ad Code

দরবারে সেনাপ্রধান,
শৃঙ্খলা-দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান

অনলাইন ডেস্ক

 

 

বাংলাদেশ সেনাবাহিনীর সবাইকে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনা সদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবারে এই আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রাতে এ সম্পর্কে আরও বলা হয়, দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবাইকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। দরবারে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com