• সিলেট, সন্ধ্যা ৭:১৫, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন আ ট ক

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন আ ট ক

Manual2 Ad Code

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন আ ট ক

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট।

এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ের মাঝে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত, বিনা পরোয়ানা, মাদক কারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

অভিযানকালে ভারতীয় ফেসওয়াশ, সিরাম, ক্রিম এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

Manual1 Ad Code

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com