• সিলেট, সন্ধ্যা ৭:৫৮, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পাঁচ দিনে পুলিশের খাঁচায় ১৭৩ জন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬
সিলেটে পাঁচ দিনে পুলিশের খাঁচায় ১৭৩ জন

Manual6 Ad Code

সিলেটে পাঁচ দিনে পুলিশের খাঁচায় ১৭৩ জন

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত ২৪ ঘণ্টাভিত্তিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত, বিনা পরোয়ানা, মাদক কারবারি, ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত অভিযুক্ত রয়েছে। পৃথক এসব অভিযানে ইয়াবা বড়িসহ গাঁজা, ভারতীয় পণ্যও জব্দ করা হয়েছে।

 

Manual5 Ad Code

এসএমপি সূত্র জানা যায়, ২৬ সেপ্টেম্বর (শনিবার) ৩২ জন, ২৭ সেপ্টেম্বর (রবিবার) ৩৩ জন, ২৮ সেপ্টেম্বর (সোমবার) ৪০ জন, ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৩০ জন ও সবশেষ গতকাল ৩০ সেপ্টেম্বর (বুধবার) ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৯৭ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ হাজার ৪১২ কেজি ভারতীয় ফল, ১০৪ পিস কম্বল, ১ হাজার ৬০০ পিস চকলেট ও ৪২ হাজার প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

 

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগও ৬০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানে ২৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৩০৬টি যানবাহন।

 

এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে । সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

 

Manual4 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com