• সিলেট, রাত ১০:২০, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগের যে এলাকায় মুসলিম যুবককে জমি দান করলেন হিন্দু প্রতিবেশী

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
সিলেট বিভাগের যে এলাকায় মুসলিম যুবককে জমি দান করলেন হিন্দু প্রতিবেশী

Manual6 Ad Code

সিলেট বিভাগের যে এলাকায় মুসলিম যুবককে জমি দান করলেন হিন্দু প্রতিবেশী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় বাদ পড়ার আশঙ্কায় ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ।

তার পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছিল। তবে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক হিন্দু ধর্মাবলম্বী স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের বিনিময় ছাড়াই ওই তরুণকে এক শতক জমি দান করেছেন।

রবিবার (৪ অক্টোবর) কালবেলা অনলাইনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ি উপজেলার সাব-রেজিস্ট্রার।

Manual4 Ad Code

কিন্তু সরকারি বিধিমালা জানার আগে এখনই তিনি দাতা ও গ্রহীতার নাম প্রকাশ করতে চাননি।

জানা যায়, সোনালি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় ভেরিফিকেশনের সময় এই জমি সংক্রান্ত জটিলতা তৈরি হয়।

Manual7 Ad Code

 

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, চাকরি পাওয়া এক মুসলিম ছেলের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকাতে ভেরিফিকেশনে বাদ যাবেন এমন ছেলেকে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক কোনো বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন।

তিনি আরও বলেন, ছেলেটির পরিবার দীর্ঘদিন যাবৎ এখানে ভাড়া বাড়িতে আছেন। সমস্যার কথা জেনে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক স্বপ্রণোদিত হয়ে জমি দান করেছেন। এমনকি রেজিস্ট্রেশন খরচও তিনি দিয়েছেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা বলছেন, চাকরির পথে একজন তরুণের সামনের বাধা দূর করতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা যেন সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

Manual4 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com