• সিলেট, রাত ১০:২০, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ২৬ প্রা ণ হা নি, ৫১ আ হ ত

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ২৬ প্রা ণ হা নি, ৫১ আ হ ত

Manual1 Ad Code

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ২৬ প্রা ণ হা নি, ৫১ আ হ ত

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমলেও কমেনি ঝুঁকি। সেপ্টেম্বর মাসে বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (৪ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মৌলভীবাজারে। সেখানে নয়টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত হয়েছেন। সিলেটে আট দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত, হবিগঞ্জে পাঁচ দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত এবং সুনামগঞ্জে চার দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১১ জন সিএনজি-টমটমের চালক ও আরোহী, ১০ জন চালক এবং দুইজন পথচারী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় এসব দুর্ঘটনা ঘটে।

নিসচার প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন, মানসম্মত হেলমেটের ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা ও সড়কের নির্মাণত্রুটিকে দায়ী করা হয়েছে।

 

Manual3 Ad Code

নিসচা সিলেটের সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যম এবং নিসচার বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 

Manual1 Ad Code

এর আগে আগস্টে সিলেট বিভাগে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। সে তুলনায় সেপ্টেম্বরে দুর্ঘটনা ও প্রাণহানি কমলেও সড়কে মৃত্যুর ধারাবাহিকতা এখনো উদ্বেগজনক।

 

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com