• সিলেট, দুপুর ১:৪৫, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Manual4 Ad Code

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Manual7 Ad Code

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খান, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলা শাখার আহ্বায়ক আজাদ আহমেদ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর ভাইস চেয়ারম্যান অমিত ঘোষ অপু, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর আবু নাসের মোঃ আবদুল্লাহ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য রকিবুল ইসলাম চৌধুরী, নিহার কুমার রায়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল সহ সাংবাদিক, সুধীসমাজ নেতৃবৃন্দ।

নির্বাচনের দায়িত্ব পালন করছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্য ও বাজুস কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর তানভীর রহমান, নির্বাচন বোর্ডের সদস্য আনিসুর রহমান লাবু, নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম, সদস্য ইকবাল উদ্দিন মজুমদার, মোঃ আরিফুজ্জামান।

Manual2 Ad Code

পরিদর্শনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলা শাখার নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জুয়েলারি ব্যবসায়ীদের এই ঐতিহ্যবাহী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সিলেটে ব্যবসায়িক ঐক্য ও পেশাগত কল্যাণ কার্যক্রম আরও বেগবান হবে।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com