• সিলেট, রাত ২:১১, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে দুই শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
কানাইঘাটে দুই শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা

Manual3 Ad Code

কানাইঘাটে দুই শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা

কানাইঘাট প্রতিনিধি

কানাইঘাট পৌরসভার মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকাবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী খাজা শামীম আহমদ শাহীন ও তুষার সালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. এ. হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিফতাহুজ্জামান, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন বর্ধনসহ আরও অনেকে।

Manual5 Ad Code

 

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন।

Manual7 Ad Code

পরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com