• সিলেট, রাত ২:১১, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অছিয়ত আলী দাখিল মাদরাসায় ‘দ্য রোড টু সাকসেস’ শীর্ষক বিশেষ গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
অছিয়ত আলী দাখিল মাদরাসায় ‘দ্য রোড টু সাকসেস’ শীর্ষক বিশেষ গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

Manual5 Ad Code

অছিয়ত আলী দাখিল মাদরাসায় ‘দ্য রোড টু সাকসেস’ শীর্ষক বিশেষ গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

সিলেটের টিলাগড়স্থ আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ‘দ্য রোড টু সাকসেস’ শীর্ষক বিশেষ গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মাদরাসার হলরুমে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সাফল্যের জন্য করণীয় এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল মুকিত-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা আরিফ হোসাইন সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও দ্য ব্রিটিশ মুসলিম স্কুল, বার্মিংহাম, ইউকে-এর গভর্ণিংবডির জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ খুরশিদ-উল হক।

অনুষ্ঠানের শুরুতে দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন। পরে মাদরাসার শিক্ষকবৃন্দের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ খুরশিদ-উল হক দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সফলতার জন্য মেধার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষাকে ভয় না পেয়ে পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দাখিল পরীক্ষা শুধু একটি একাডেমিক পরীক্ষা নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এখন থেকেই প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাফল্যের কোনো শর্টকাট নেই। নিয়মিত পরিশ্রম, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ, সময়ের সদ্ব্যবহার এবং আল্লাহর ওপর ভরসার মাধ্যমে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তিনি ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের সুন্দর ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

অনুষ্ঠানে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক-মাওলানা নুমান আহমদ, মাস্টার শাহ জুনেদ আহমদ , মঞ্জুরুল করিম মহসিন,আবু সাদেক মো. গিলমান, ফরহাদ আহমদ, মাস্টার সাব্বির আহমদ, মো.ছালিম উদ্দিন,রাহিমা বেগম নোরানী,শাহেদা আক্তার, সেবিন আহমদ মিহা সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থী সাঈদ আহমদ হোজাইফা এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মাদরাসার সাবেক শিক্ষার্থী ফারহান আহমদ ও আবিদ হোসেন তানহাম।

এসময় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ সাফল্যের পথে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদানের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিণত হয়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com