• সিলেট, ভোর ৫:৫৭, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের আল-ইসলাহ থেকে গ্রে প্তা র জিয়া, নতুন বাজার থেকে রহিম

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬
সিলেটের আল-ইসলাহ থেকে গ্রে প্তা র জিয়া, নতুন বাজার থেকে রহিম

Manual7 Ad Code

সিলেটের আল-ইসলাহ থেকে গ্রে প্তা র জিয়া, নতুন বাজার থেকে রহিম

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের আল ইসলাহ ত্রিমুখী পয়েন্ট থেকে জিয়াউর রহমান (৩৬) ও উত্তর বালুচর নতুন বাজার এলাকা থেকে মো. রহিম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক মালায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি।

Manual5 Ad Code

 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শাহপরান থানার আল-ইসলাহ ত্রিমুখী পয়েন্ট থেকে জিয়া ও রাত সাড়ে ৯টার দিকে উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বাসা থেকে রহিমকে গ্রেপ্তার করে এসআরবির একটি যৌথ দল।

 

জিয়াউর রহমান সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পশ্চিম মাছিমপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত ২০১৮ সালের ২৬ মার্চ দায়েরকৃত একটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।

 

আর সৈয়দ রহিম আলী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লোহারগ্রাম এলাকার মৃত মো. ছমির আলীর ছেলে। তিনিও একই মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।

 

তাদের দু’জনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com