• সিলেট, রাত ৮:৫১, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ডেঙ্গু রোগী ৫শ ছাড়ালো

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
সিলেটে ডেঙ্গু রোগী ৫শ ছাড়ালো

Manual4 Ad Code

সিলেটে ডেঙ্গু রোগী ৫শ ছাড়ালো

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেটের থামছেইনা ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মওসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এরমধ্যে শুধু হবিগঞ্জ জেলাতেই আক্রান্ত হয়েছেন ২৪২ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরো ৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মওসুমে মোট শনাক্ত ৫০৩ জন।

Manual7 Ad Code

 

রোববার (৭ ডিসেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আনিসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩, সুনামগঞ্জে ২ ও হবিগঞ্জে ১ জন রয়েছেন। বর্তমানে ১৭ জন ডেঙ্গুরোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও সুনামগঞ্জ জেলায় ৬ জন রয়েছেন।
আরও দেখুন
সিলেটের
সিলেটে
সিলেট
Sylhet

Manual2 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত ৫০৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট জেলায় ৮২ জন, সুনামগঞ্জে ৮১ জন, মৌলভীবাজারে ৯৮ জন ও হবিগঞ্জের ২৪২ জন রয়েছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, আগে দেখা যেত বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যেত, তবে এখন সেটি পরিবর্তন হয়েছে। আলাদা করে মৌসুম বলতে গেলে নেই। বর্ষার আগে, বর্ষার সময় এবং বর্ষার পরে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা। স্থানীয় সরকারের সিটি করপোরেশন, উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ববিদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মশার লার্ভা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এতে সিলেটের প্রত্যন্ত অঞ্চলেও এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

সিলেট বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডাঃ নুরে আলম শামীম বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য মশারি ব্যবহার, বাড়িতে পানি জমিয়ে রাখা বন্ধ করতে হবে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও এখন আরডিটি (র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট) সরবরাহ করা হয়েছে। এ জন্য জ্বর কিংবা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে পরীক্ষা করিয়ে চিকিৎসা শুরু করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা ও সচেনতনার বিকল্প নেই।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com