• সিলেট, রাত ৪:০৫, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, প্রাণ গেল জজ মিয়ার

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, প্রাণ গেল জজ মিয়ার

Manual4 Ad Code

সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, প্রাণ গেল জজ মিয়ার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

Manual3 Ad Code

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয়।

 

নিহত জজ মিয়া (৬০)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানার শামিমাবাদ এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর (জুয়া) বিরোধী অভিযান পরিচালনা করা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ব্যক্তি বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জজ মিয়া ব্যক্তি দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com