• সিলেট, সকাল ৬:৩৩, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে প্তা র

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে প্তা র

Manual8 Ad Code

সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে নগরীর জেল রোডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তৌসিফ নিমাদ (২২)। তিনি সিলেট নগরীর সওদাগরটুলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। ওই ঘটনার পেছনে গ্রেপ্তার তৌসিফ নিমাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গ্রেপ্তার তৌসিফ নিমাদকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com