• সিলেট, রাত ৮:৩৮, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গোৎসবে সিলেটে ৪১১২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬
শারদীয় দুর্গোৎসবে সিলেটে ৪১১২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

Manual2 Ad Code

শারদীয় দুর্গোৎসবে সিলেটে ৪১১২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সিলেট জেলার ১৩টি উপজেলায় ৬৩৩টি পূজামণ্ডপে ৪ হাজার ১১২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে।

Manual5 Ad Code

 

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েনের আগে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়।

সিলেট সদর উপজেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি।

Manual6 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের পরিচালক সদন চাকমা, বিভিএম এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদ চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

 

এদিকে, সিলেট জেলার অন্যান্য উপজেলাতেও আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলার ৬৩৩টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা ৪ হাজার ১১২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা পূজার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। তাঁদের সমন্বিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সিলেট জেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে বলে আশা করা হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com