• সিলেট, রাত ১০:২২, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মা-মেয়ে নি হ তে র ঘটনায় বাসচালক গ্রে প্তা র

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬
সিলেটে মা-মেয়ে নি হ তে র ঘটনায় বাসচালক গ্রে প্তা র

Manual6 Ad Code

সিলেটে মা-মেয়ে নি হ তে র ঘটনায় বাসচালক গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

স্পেশার রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি-৯) অভিযানে গ্রেপ্তারকৃত মো. নাসির মিয়া (৪৭)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে।

Manual2 Ad Code

এসআরবি-৯ জানায়, গত ১০ অক্টোবর বিকেলে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দিকা তানিয়া, ইনিয়া জান্নাত ও তানিয়া বেগমসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করলে এসআরবি-৯ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি নাসির মিয়াকে গ্রেপ্তার করে।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com