• সিলেট, রাত ১১:৩৩, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এমইউ’র আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের সিলেট জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬
এমইউ’র আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের সিলেট জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন

Manual4 Ad Code

এমইউ’র আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের সিলেট জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা মুট কোর্ট ও মক ট্রায়াল কোর্সের অংশ হিসেবে গত রবিবার (১১ অক্টোবর) সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের মোট চারটি আদালত পরিদর্শন করেন। এতে এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ৫২তম ব্যাচের (চূড়ান্ত বর্ষ) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ নিগার সুলতানার সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন আদালতের বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি আইন পেশা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

 

এ সময় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ নিগার সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আইন পেশায় সততা ও নিষ্ঠা বজায় রাখা, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আদালতে উপস্থিত হওয়া এবং বিচারকের প্রত্যাশা অনুধাবন করে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একজন দক্ষ ও আদর্শ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ নিগার সুলতানা-কে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

Manual5 Ad Code

আদালত পরিদর্শনকালে শিক্ষার্থীরা সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল এবং সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের বক্তের সঙ্গে মতবিনিময় করেন। আইনজীবী সমিতির সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আইন পেশা অত্যন্ত জ্ঞাননির্ভর ও মর্যাদাপূর্ণ একটি পেশা। একজন আইনজীবীকে আইনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখার পাশাপাশি ব্যক্তিত্বসম্পন্ন হতে হয়।”

 

সাধারণ সম্পাদক এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আইন পেশার শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে কাজ করে যেতে হবে। শুরুতেই হতাশ হয়ে হাল ছেড়ে দিলে চলবে না; ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব।”

Manual4 Ad Code

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিভিন্ন আদালতে সরকারের নিয়োগকৃত প্রসিকিউটরদের সঙ্গেও মতবিনিময় করেন।

Manual5 Ad Code

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ থেকে আইনে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিভাগের অনেক প্রাক্তন শিক্ষার্থী সুনামের সঙ্গে সিলেটসহ দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আদালত পরিদর্শনকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মঞ্জুর এলাহি সামি; মহানগর দায়রা জজ আদালত, সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফাহাদ আহমেদ; অ্যাডভোকেট হাবিবা ফেরদৌস বিন্তু, জেলা ও দায়রা জজ আদালত, সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জুমেল আহমেদ; জেলা আইনজীবী সমিতির সহকারী সম্পাদক অ্যাডভোকেট ওয়ায়েস কুরুনি উজ্জ্বল, অ্যাডভোকেট বিবেক কর্মকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হোসেইন আহমেদ শিপন; দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সিলেটের পাবলিক প্রসিকিউটর ওবায়দুর রহমান ফাহমিসহ অন্যরা আদালতে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

 

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতে, এ ধরনের আদালত পরিদর্শন তাঁদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে এবং ভবিষ্যৎ আইন পেশার জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসানের দিকনির্দেশনা ও পরামর্শে আদালত পরিদর্শন কার্যক্রমের প্রত্যক্ষ তত্ত্বাবধান করেন সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক ও আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা ইমরোজ সামান্তা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com