• সিলেট, সকাল ১০:৫৫, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছু*রি মে*রে পলায়ন, পরে আ ট ক

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছু*রি মে*রে পলায়ন, পরে আ ট ক

Manual8 Ad Code

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছু*রি মে*রে পলায়ন, পরে আ ট ক

Manual2 Ad Code

ডেস্ক রিপোট

Manual3 Ad Code

সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলার একটি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক খোরশেদ আলম ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার দিবাগত ৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত খোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Manual8 Ad Code

পুলিশ বলছে, একটি সাইবার মামলার পরোয়ানা অনুসরণ করে সাদাপোশাকে অভিযান চালান সিআইডির সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে আটক করতে এগিয়ে গেলে ওই ব্যক্তি সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। বর্তমানে আহত কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে পুলিশ ও সিআইডির একাধিক দল অভিযান চালায়।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে হামলায় জড়িত প্রধান ব্যক্তিকে আটক করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com