• সিলেট, সন্ধ্যা ৭:৫৫, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ সারাদেশে দোকানপাট বন্ধ করতে হবে যখন

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
সিলেটসহ সারাদেশে দোকানপাট বন্ধ করতে হবে যখন

Manual6 Ad Code

সিলেটসহ সারাদেশে দোকানপাট বন্ধ করতে হবে যখন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ সারাদেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুযোগ শেষ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে এসব প্রতিষ্ঠান।

 

ফলে আজ থেকে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।

 

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে সরকার চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। ওই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

 

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।

 

প্রসঙ্গত, চলতি ২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Manual6 Ad Code

পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে তা আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com