• সিলেট, সন্ধ্যা ৭:৫৫, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে প্রাণহানী ২০০, হাসপাতালে ভর্তি ৯৪

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
সিলেটে প্রাণহানী ২০০, হাসপাতালে ভর্তি ৯৪

Manual6 Ad Code

সিলেটে প্রাণহানী ২০০, হাসপাতালে ভর্তি ৯৪

নিজস্ব প্রতিবেদক

সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দু’শো ছুয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩ শিশু। আর এ সময়টাতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৪ জন।

 

Manual1 Ad Code

শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 

তারা জানায়, শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা হল, বিয়ানীবাজার থানা এলাকার শহীদুল ইসলামের ছেলে ১ বছর বয়সী আব্দুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জ থানা এলাকার মকবুল হোসাইনের ছেলে ৯ মাস বয়সী জিসান আহমেদ ও হবিগঞ্জ সদরের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে জায়ান। তার বয়স হয়েছিল মাত্র ৩ মাস ৯দিন। এই তিন শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এই ৩ জনসহ চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দু’শোর কোটায় পৌঁছাল।

এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। চলতি বছর সিলেট জেলায় ৮৩, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৯৪ জন হামের উসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন।

 

গত ২৪ ঘন্টায় সিলেটে কারো হাম শনাক্ত হয়নি। তবে এবছর মোট শনাক্তের সংখ্যা ১১১৫ জন। তাদের মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছে ৩৫৭ জন।

Manual1 Ad Code

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৩২ জন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com