• সিলেট, রাত ৮:০১, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৬ কর্মকর্তা

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৬ কর্মকর্তা

Manual5 Ad Code

সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে সরকার।

রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৬৬ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। তাঁদের শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করতে হবে।

 

Manual1 Ad Code

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিলেট বিভাগে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, নিজ জেলা, নিজ বিভাগ ও পদায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনের সংযোজনীতে উল্লেখ রয়েছে।

সিলেটে পদায়নপ্রাপ্ত ১৬ কর্মকর্তার সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

 

তাদের মধ্যে ময়মনসিংহ জেলার রয়েছেন মো. নুরুদ্দিন রিয়েল, শেখ ইশা, ফাহিম ইবনে ইদ্রিছ, শান্তিল মাহমুদ আকন্দ জয়, মো. মেহেদী হাসান সিয়াম, আইনুল হক, মো. হাসিবুল ইসলাম, মো. আবু সাঈদ, এনামুল হক ও মির্জা আল মামুন।

 

Manual7 Ad Code

এ ছাড়া শেরপুর জেলার মো. নাজমুল হাসান নাঈম ও জাহাঙ্গীর আলম, জামালপুর জেলার মীর মোহাম্মদ মহসীন কবীর, এহসান আবরার ফাইয়াজ ও মো. রকিবুল হাসান এবং নেত্রকোণা জেলার মো. মেহেদী হাসান শুভ সিলেট বিভাগে দায়িত্ব পালনের জন্য পদায়ন পেয়েছেন।

জানা গেছে, নবনিযুক্ত কর্মকর্তারা সিলেট বিভাগের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁদের ওপর অর্পিত আইনগত দায়িত্বও পালন করতে হবে।

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com