• সিলেট, রাত ৮:৪৩, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের মুরাদপুর থেকে গ্রে*প্তা*র ৩ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটের মুরাদপুর থেকে গ্রে*প্তা*র ৩ জন

Manual2 Ad Code

সিলেটের মুরাদপুর থেকে গ্রে*প্তা*র ৩ জন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর থেকে ওদের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, ওরা চোরাকারবারী। ওদের কাছ থেকে ১৯ লাখ ৬০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুরাদপুরে চেকপোস্ট চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা উত্তরপাড়া শেখ বাড়ীর মহিদুল শেখ ও হাছিনা শেখের ছেলে মো. তাজ শেখ (২৫) ও একই থানার পিলজঙ্গল দত্তবাড়ীর কৃষ্ণ কুমার দত্ত ও শিখা রানী দত্তের ছেলে রবি দত্ত (২৬) এবং কানাইঘাট থানার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সরদারের মাটি পূর্বপাড়া গ্রামের মো. নজরুল হক ও হাছিনা বেগমের ছেলে মো. শাহান আলম (২২)।

 

তাদের হেফাজত থেকে ৯৫ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা যার বাজারমূল্য ১৯ লাখ টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের ৭৫ বস্তা কাঁচা ধান জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

 

এসব চোরাই পণ্য বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে।

 

 

Manual4 Ad Code

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দের বিষযটি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com