• সিলেট, সন্ধ্যা ৬:৫৯, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরজ ইবাদত নামাজ

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
ফরজ ইবাদত নামাজ

Manual5 Ad Code

ফরজ ইবাদত নামাজ

Manual7 Ad Code

মাওলানা মুহাম্মদ আশরাফ আলী

 

Manual2 Ad Code

নামাজ একটি ফরজ ইবাদত। একে প্রধান ইবাদত বললেও অত্যুক্তি হবে না। ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি হলো নামাজ। ইমানের পরই যার অবস্থান। কেয়ামতের দিন আল্লাহ বান্দার কাছ থেকে সর্বাগ্রে নামাজের হিসাব নেবেন। আল্লাহ যেহেতু মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেহেতু কেয়ামতের দিন নামাজের ব্যাপারে জবাবদিহির সম্মুখীন হতে হবে এমনটিই স্বাভাবিক। হাদিসে বলা হয়েছে, কেউ নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারলে তার অন্যান্য আমলও শুদ্ধ বলে পরিগণিত হবে। কিন্তু নামাজের হিসাব দিতে গিয়ে কেউ ব্যর্থ হলে বা অশুদ্ধ বলে বিবেচিত হলে তার অন্যান্য আমলও অশুদ্ধ হবে। কেয়ামতের দিন নামাজের বিষয়ে যারা ইতিবাচক হিসাব দিতে পারবে তাদের জন্য আল্লাহর তরফ থেকে উপহার দেওয়া হবে জান্নাত। আর যারা ব্যর্থ হবে তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করবে। নামাজের বিষয়ে আল কোরআনে অসংখ্যবার তাগিদ দেওয়া হয়েছে। রসুল (সা.)-এর হাদিসেও নামাজের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুরা তোয়াহার ১৩ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ‘আমাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম কর।’ নামাজ আদায়ের মাধ্যমে বান্দা মহান স্রষ্টা আল্লাহকে স্মরণ করতে পারে। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারে। নামাজের সঙ্গে বান্দার অবশ্য আরও কিছু ঐশী নির্দেশ পালন করতেও হুকুম এসেছে। সুরা মায়িদার ১২ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ‘তোমরা নামাজ কায়েম কর, জাকাত দাও, আমার রসুলদের প্রতি ইমান আনো ও তাদের সম্মান কর এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান কর, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করব এবং নিশ্চয় তোমাদের দাখিল করব জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। এর পরও কেউ কুফরি করলে সে তো সরল পথ হারাবেই।’

উপরিউক্ত আয়াতে স্পষ্ট, নামাজের পাশাপাশি জাকাত আদায় করতে হবে। রসুলের প্রতি ইমান আনতে হবে। সোজা কথায় আল্লাহ এবং তাঁর রসুলের নির্দেশিত সরল পথে চলতে হবে। যারা আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ অনুযায়ী চলবে তাদের জান্নাতে স্থান দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। রসুল (সা.) ইরশাদ করেছেন, ‘নামাজ হলো ধর্মের খুঁটি। যে এ খুঁটিকে বিনষ্ট করে সে যেন ধর্মকেই বিনষ্ট করে ফেলল।’ ইসলাম নামক ইমারতের অন্যতম প্রধান স্তম্ভ নামাজ আদায়ের ওপর বান্দার ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ যেহেতু নির্ভরশীল সেহেতু নামাজ আদায়ে আমাদের একনিষ্ঠ হতে হবে।

Manual3 Ad Code

♦ লেখক : ইসলামি গবেষক

 

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com