• সিলেট, সকাল ৬:১৫, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রায়ের পর যা বললেন রায়হানের মা

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
সিলেটে রায়ের পর যা বললেন রায়হানের মা

Manual1 Ad Code

সিলেটে রায়ের পর যা বললেন রায়হানের মা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান আহমদ হত্যা মামলার রায় দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

 

রায় শুনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মজিদ মুন্সী রায়টি ঘোষণা করেন।

 

 

রায়ে বরখাস্তকৃত এস.আই আকবর হোসেন ভূঁইয়ার মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন ও বাকি আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

একই মামলায় অন্য পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যদিও এই মামলার প্রধান আসামি বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঞাসহ বাকী ৫ আসামিই পলাতক রয়েছেন।

 

রায়ের পর নিহত রায়হানের মা বলেন, ‘আলহামদুলিল্লাহ, রায়ে সন্তুষ্ট আমি। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাই। আসামিরা শাস্তি পেলে আমার ৬ বছরের অপেক্ষার অবসান হবে। প্রধান অভিযুক্ত আকবর হোসেন ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করলে আমরা শান্তি পাবো। রায়হানের আত্মাও শান্তি পাবে।’

 

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে (৩৪) বর্বর নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনার পর রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন, যা সারা দেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ঘটনার পর আকবর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কানাইঘাটের দনা সীমান্তে ধরা পড়েছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com