• সিলেট, সকাল ৮:২২, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ

Manual6 Ad Code

শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ
বাসস

Manual4 Ad Code

 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাকালে শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর গুরুত্ব তুলে ধরে এ সংক্রান্ত বাংলাদেশের নানা পরিকল্পনা প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করেন।

Manual6 Ad Code

কানাডার হাইকমিশনার ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা খাতসহ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার ও সম্প্রসারণে কানাডা সরকারের গভীর আগ্রহের কথা জানান।

বিডি প্রতিদিন/

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com