সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৩০ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
নগরীর হকার্স মার্কেট এর বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশীদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাজন পট্টির কামরান ম্যানশনের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিন্নুরাইন মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন, শেখ মো. মফিজুর রহমান, ফিরোজ মিয়া সরকার।
মসজিদের ভূমিদাতা ও মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলীর পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাসুক আহমদ, ময়নুল ইসলাম মুর্শেদ, মাদ্রাসার সহ সভাপতি সৈয়দ মো. মোশাহিদ আলী, মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম, শিক্ষক হাফিজ মুয়াজ আহমদ, উপশহর মাদ্রাসাতুল আরাফাহ এর শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ, মাদ্রাসার নায়েবে মুহতামিম সৈয়দ মো. শুয়েব আলী, সহ সভাপতি মো. সুরুজ আলী, মুয়াজ্জিন সৈয়দ জুবের আলী, মাদ্রাসার সেক্রেটারী সৈয়দ মো. রাসেল আলী, আব্দুল জলিল, সৈয়দ সোহাগ আলী প্রমুখ।
সভায় আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ১০ম বার্ষিক ওয়াজ মাহফিলকে সফল করার লক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয় এবং ওয়াজ মাহফিল সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি