• সিলেট, সন্ধ্যা ৭:৩০, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএসসি: সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ- ৫ এ পিছিয়ে

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসি: সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ- ৫ এ পিছিয়ে

Manual7 Ad Code

এইচএসসি: সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ- ৫ এ পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারের ক্ষেত্রে সিলেটের মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এর ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে। সিলেট শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। আর ছেলেদের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ।

 

শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট শিট বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

Manual8 Ad Code

 

এবার সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫০ দশমিক ৯০। মোট পরীক্ষার্থী ছিল ৭১ হাজার ৮৯৩ জন। তাদের মধ্যে মেয়ের সংখ্যা ৪২ হাজার ৯৫৮, আর ছেলেদের সংখ্যা ২৮ হাজার ৯৩৫, গড় পাসের হার ৪৮ দশমিক ৭২।

 

Manual4 Ad Code

ছেলেদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ১৪ হাজার ৯৬ জন। আর মেয়েদের মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০১ জন, গড় পাসের হার ৫২ দশমিক ৩৮।

Manual2 Ad Code

মেয়েদের মধ্যে আবার সবচেয়ে বেশী পরীক্ষার্থী ছিল মানবিক বিভাগে, ৩০ হাজার ৪১৩ জন। এ বিভাগ থেকে ৪৯ দশমিক শূন্য ১ গড়ে পাস করেছে ১৪ হাজার ৯০৫ জন।

মানবিকে অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা ১৮ হাজার ৯৪৬ জন। এরমধ্যে ৪১ দশমিক ৯২ গড়ে পাস করেছে ৭ হাজার ৯৪৩ জন। ছেলে-মেয়ে উভয় মিলিয়ে মানবিক বিভাগে গড় পাসের হার ৪৬ দশমিক ২৯।

 

বিজ্ঞান বিভাগেও ছেলেদের চেয়ে বেশী মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সংখ্যা ৮ হাজার ৩৫৫। আর ছেলেদের সংখ্যা ৫ হাজার ৯৯৮। এ বিভাগে আবার মেয়েদের তুলনায় ছেলেদের পাসের হার বেশী। ৭০ দশমিক ৬৪ গড়ে পাস করেছে ৪ হাজার ২৩৭ জন। আর মেয়েদের মধ্যে ৬৭ দশমিক শূন্য ৪ গড়ে পাস করেছে ৫ হাজার ৬০১ জন। উভয় মিলে গড় পাসের হার ৬৮ দশমিক ৫৪।

 

বাণিজ্য বিভাগে অংশগ্রহণকারী ৮ হাজার ১৮১ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৯৯১ জন। আর মেয়ে ৪ হাজার ১৯০ জন। এদের মধ্যেও সাফল্যে গড়ে সামান্য এগিয়ে ছেলেরা। তাদের মধ্যে পাসের হার ৪৮ দশমিক শূন্য ১ শতাংশ। মেয়েদের মধ্যে পাসের হার ৪৭ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে সম্মিরিত পাসের গড় ৪৭ দশমিক ৮১।

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com