• সিলেট, রাত ৯:৪১, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় সিলেটের যে দুই প্রতিষ্ঠান

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় সিলেটের যে দুই প্রতিষ্ঠান

Manual1 Ad Code

এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় সিলেটের যে দুই প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে সিলেটের দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের মোট ৫২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

 

 

Manual5 Ad Code

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।

 

কিউএসের র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৩৬তম। অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশের সেরা অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এশিয়ায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৯তম।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়াভিত্তিক তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ২১৬তম। এ ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে ২৭১তম অবস্থানে।

Manual3 Ad Code

 

র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

 

 

এ তালিকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৭০০তম এবং সাউথইস্ট ইউনিভার্সিটি রয়েছে ৭৮১ থেকে ৭৯০তম অবস্থানের মধ্যে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক রয়েছে ৮০১ থেকে ৮৫০তম অবস্থানের মধ্যে। অন্যদিকে, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অবস্থান ৮৫১ থেকে ৯০০-এর মধ্যে।

 

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তালিকায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া তালিকায় স্থান পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যদিও প্রতিষ্ঠানটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

এদিকে, কিউএসের এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৭-এ প্রথম স্থান অধিকার করেছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে কিউএস এ র‍্যাঙ্কিং তৈরি করে।

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com