• সিলেট, সন্ধ্যা ৬:৫১, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচারের লক্ষ্যে কাজ করব’

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
‘আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচারের লক্ষ্যে কাজ করব’

Manual6 Ad Code

‘আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচারের লক্ষ্যে কাজ করব’

শাল্লা প্রতিনিধি

Manual2 Ad Code

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ফয়েজুল্লাপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আল আমিন যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘বার-অ্যাট-ল’ (Bar-at-Law) ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি (Call to the Bar) লাভ করেছেন।

ব্যারিস্টার আল আমিন মোঃ আব্দুল আলী (শিক্ষক) ও তৈজ্জতুন নেছার জ্যোষ্ঠ পুত্র। তার এই সাফল্যে নিজ গ্রাম ফয়েজুল্লাপুরসহ পুরো শাল্লা উপজেলায় আনন্দিত।

সম্প্রতি যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে একটি ঐতিহ্যবাহী ‘ইনস অব কোর্ট’ (Inns of Court) থেকে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তাকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

হাওরাঞ্চল অধ্যুষিত কালনী নদীর পাড় থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে আইন পেশায় এমন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জনে দেশ বিদেশের সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

 

Manual1 Ad Code

আল আমিন ব্যারিস্টার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তার শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‌‘ভাটি অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য মোহাম্মদ আল আমিন এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার এই সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও বেশি আগ্রহী করে তুলবে।’

Manual2 Ad Code

 

এবিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার মোহাম্মদ আল আমিন জানান, আমি ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা-মা, শিক্ষক, সহযোগী এবং দেশ-বিদেশে অবস্থানরত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ভবিষ্যতে আইন পেশার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই। শুধু নিজের এলাকা নয়, বরং সমগ্র বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।’

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com