• সিলেট, বিকাল ৩:৩৭, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবাধিকার দিবসে সিলেটে দু’শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের শোভা যাত্রা

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
মানবাধিকার দিবসে সিলেটে দু’শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের শোভা যাত্রা

Manual5 Ad Code

মানবাধিকার দিবসে সিলেটে দু’শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের শোভা যাত্রা

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো) এবং নারী চা-শ্রমিকদের সংগঠন নারী মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দলদলি চা-বাগানে প্রায় দু’শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের অংশগ্রহণে র‌্যালি করা হয়।

র‌্যালিতে চা-শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্লে-কার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালি শেষে চা-শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা করেন।

Manual3 Ad Code

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, একডো’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, দলদলি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, সহসভাপতি অনিতা দাস, নারী চা-শ্রমিকদের সংগঠন নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক, কলেজ শিক্ষার্থী সুস্মিতা দাস।

আলোচনা সভায় চা শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন। তারা দেশের চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নারী চা-শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা, চা-বাগানগুলোতে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা, প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং নারী চা-শ্রমিকদের জন্য বাগানের সেকশনগুলোতে প্রয়োজনীয় শৌচাগার নির্মাণ করার দাবী জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com