• সিলেট, সন্ধ্যা ৬:১০, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা-প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা-প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

Manual7 Ad Code

আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা-প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

Manual4 Ad Code


নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। গতকাল প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জার্মান রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের প্রশংসা করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে প্রধান বিচারপতির অক্লান্ত চেষ্টায় বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অবহিত করেন জার্মান রাষ্ট্রদূত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি জার্মান রাষ্ট্রদূতকে বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন বলে অবহিত করেন এবং উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে সে দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পারিক মিথস্ক্রিয়া বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com