• সিলেট, সকাল ৮:২১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ সারাদেশে শুক্রবার থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
সিলেটসহ সারাদেশে শুক্রবার থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

Manual5 Ad Code

সিলেটসহ সারাদেশে শুক্রবার থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেস্ক

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে সিলেটসহ সারাদেশে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে মাঠে নামবেন বলে জানা গেছে।

 

Manual6 Ad Code

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

Manual2 Ad Code

 

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এজন্য আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com