• সিলেট, রাত ৩:১৪, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শুক্রবার সভা সমাবেশ নি*ষি*দ্ধ যেসব এলাকায়

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
সিলেটে শুক্রবার সভা সমাবেশ নি*ষি*দ্ধ যেসব এলাকায়

Manual4 Ad Code

সিলেটে শুক্রবার সভা সমাবেশ নি*ষি*দ্ধ যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শুক্রবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ- এসএমপি।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।

 

এলাকাগুলো হচ্ছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট সরকারী মহিলা কলেজ ও সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকা।

Manual1 Ad Code

 

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার জন্যই এই নিষেধাজ্ঞা। এ তিনটি কলেজ কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

Manual8 Ad Code

এ কারণে ওই দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব থেকে মানে সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে মিছিল সভা সমাবেশ, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার, বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com