• সিলেট, বিকাল ৩:০৭, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরীর উন্নয়নবঞ্চিত ওয়ার্ডগুলোর উন্নয়নে কাজ করার সুযোগ দিন -মাওলানা হাবিবুর রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
নগরীর উন্নয়নবঞ্চিত ওয়ার্ডগুলোর উন্নয়নে কাজ করার সুযোগ দিন -মাওলানা হাবিবুর রহমান

Manual8 Ad Code

শাহপরান থানার ৩৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা

নগরীর উন্নয়নবঞ্চিত ওয়ার্ডগুলোর
উন্নয়নে কাজ করার সুযোগ দিন
-মাওলানা হাবিবুর রহমান

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

 

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট সিটিতে ৪২ টি ওয়ার্ড থাকলেও নতুন ১৫ টি ওয়ার্ড একেবারেই উন্নয়ন বঞ্চিত রয়েছে। এগুলোতে এখনো সাপ্লাইর পানি দেওয়া হয়নি, কোনো প্রকার ড্রেন সমস্যা দূরীকরণ করা হয়নি, করা হয়নি পর্যাপ্ত কোনো উন্নয়ন। অথচ এগুলো নিয়ে কাজ না করার ফলে মানুষ নানা ভোগান্তিতে রয়েছেন। মানুষজন বিভিন্ন অফিসে দৌঁড়াচ্ছেন, কিন্তু কার্যত কোনো সমাধান পাচ্ছেন না। এই ওয়ার্ডগুলোর উন্নয়ন করতে চাইলে আমাদেরকে এখন যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে উপরোক্ত সমস্যাসহ সকল সমস্যা দূরীকরণে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। নগরীর উন্নয়নবঞ্চিত ওয়ার্ডগুলোর কাজ করার সুযোগ দিন।

তিনি বুধবার রাতে সিলেট নগরীর শাহপরান থানা পূর্বের ৩৪নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আদর্শ গ্রাম, সিরাজনগর, গুচ্ছগ্রাম ও শান্তিনগরের এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, একটি রাষ্ট্র তখনই এগিয়ে যাবে, যখন এর শাসক ও তাদের অধীনস্থরা সৎ এবং যোগ্য হবে। জামায়াতে ইসলামীও দেশের প্রত্যেকটি আসনে এরকম কাজপাগল যোগ্য মানুষকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। সকলেই দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আগামীতে যদি আপনারা সেই সুযোগ আমাদেরকে দেন, তাহলে আমরা দেশের কার্যকর উন্নয়ন করে যেতে চাই।
সমাজসেবী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ৩৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহপরনা পূর্ব থানা আমীর মো. শামীম আহমদ, থানা জামায়াত নেতা মো. নাসির উদ্দিন, মাওলানা শাহ মাহমুদুল হক, মঞ্জুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদ আহমদ ও বাহুবল ইউনিক ক্লাবের সভাপতি মুহিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মো. আমীর আলী, আমিন মো. রুহুল, মো. মাসুকুর রহমান, মো. রুহুল আমিন, এলাকাবাসীর পক্ষে সৈয়দ রেজাউল ইসলাম, দিনার আহমদ, নাজমুস সাকিব প্রমুখ।

Manual6 Ad Code

তিনি এদিন দিনভর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে নগরীর মধুবন সুপার মার্কেটে তিনি গণসংযোগে যোগ দেন।

ছবির ক্যাপশন:- নগরীর ৩৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com