• সিলেট, বিকাল ৩:৩৪, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুখবর পেলেন সিলেট যুবদলের আরও ৫ নেতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
সুখবর পেলেন সিলেট যুবদলের আরও ৫ নেতা

Manual6 Ad Code

সুখবর পেলেন সিলেট যুবদলের আরও ৫ নেতা

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট যুবদলের আরও ৫ নেতাকে সুখবর দিয়েছে কেন্দ্রীয় যুবদল। তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

Manual2 Ad Code

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সিলেট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমেদ জুম্মান, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ ও কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছিল।

Manual1 Ad Code

 

সম্প্রতি তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলেরর প্রতি তাদের অতীত অবদানের কথা বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্ব স্ব পদে বহাল করা হয়েছে।

 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com