• সিলেট, সন্ধ্যা ৬:২৭, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

Manual5 Ad Code

ফাইল ছবি

 

Manual1 Ad Code

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক

 

মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় ঢাকা ছাড়বে। বিনা খরচে বিমানের প্রথম ফ্লাইটে যাবেন ১১২ কর্মী।

বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক যাচ্ছেন বিনা খরচে। তাদের মধ্যে এক হাজার যাচ্ছেন গুম-খুনের শিকার ও জুলাইয়ে অবদান রাখা ব্যক্তিরা।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে ও হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com