• সিলেট, সন্ধ্যা ৬:১৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

Manual1 Ad Code

ফাইল ছবি

Manual1 Ad Code

২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিনদিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

Manual2 Ad Code

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে ও পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com